ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি আটক

আটক মাদক কারবারি মো. স্বপন আলী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলার সরকারি কলেজ সড়ক এলাকায় ২ জুলাই দুপুরে অভিযান চালিয়ে ৭২০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক ইয়াবা কারবারির নাম মো. স্বপন আলী (২৯)। তিনি শেরপুর সদর উপজেলার বাগরাকসা গ্রামের মো. ফজর আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক আভিযানিক দল ২ জুলাই দুপুর সোয়া একটার দিকে শেরপুর সদর উপজেলার সরকারি কলেজ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই সড়কের রাজাবাড়ী মোড় সংলগ্ন জনৈক শিহাব উদ্দিনের মুদি ও ফ্ল্যাক্সিলোডের দোকানের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. স্বপন আলীকে আটক করা হয়।

আটক মাদক কারবারির কাছ থেকে ৭২০টি ইয়াবা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা মাত্র।

মাদক কারবারি মো. স্বপন আলীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে র‌্যাবের অভিযানে এক ইয়াবা কারবারি আটক

আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০