ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলার আসামির হুমকিতে আতঙ্কে নিহতের স্বজনরা

স্বামী হত্যার পলাতক আসামিদের হুমকিতে আতঙ্কিত স্ত্রী-সন্তানরা সংবাদ সম্মেলন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে কৃষক সোহেল হত্যা মামলার আসামিদের হুমকিতে আতঙ্কে দিন পার করছে নিহতের স্ত্রী ও শিশু সন্তানরা। এ ঘটনায় ৩০ জুন সকালে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সোহেলের স্ত্রী আজমিনা বেগম। এসময় আজমিনা ছাড়াও তার দুই শিশু সন্তান উপস্থিত ছিলো। এ দিন আজমিনার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই মাসুদ রানা।

লিখিত বক্তব্যে বলা হয়, বেশ কিছুদিন যাবৎ সোহেলের সাথে সদর উপজেলার কামারিয়া ইউপির রঘুনাথপুর গ্রামের আক্তার হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে চলতি বছরের ১৮ মে সকালে আক্তার ও তার সহযোগীরা সোহেলের সাথে বিবাদে জড়ায়। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সোহেলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

পরে এ ঘটনায় সদর থানায় আজমিনা নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। এছাড়া ওই মামলায় আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এরপর থানা পুলিশ মামলার মূল ৭ আসামির মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে।

এখন পালিয়ে থাকা বাকী ৩ আসামিসহ তাদের সহযোগীরা মামলা তুলে না নিলে আজমিনা ও নিহতের ভাই-চাচাদের হত্যার হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এসব হুমকির বিষয়ে ইতিমধ্যে সদর থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হত্যা মামলার আসামির হুমকিতে আতঙ্কে নিহতের স্বজনরা

আপডেট সময় ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০