ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

‘পুলিশকে মানবিক আচরণ করতে হবে’

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম বলেছেন, পুলিশকে জনসাধারনের সাথে মানবিক আচরণ করতে হবে। ২৯ জুন দুপুরে শেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেড-এ উর্ধ্বতন পুলিশ অফিসারদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা পুলিশকে জনগণের পুলিশ হতে বলেছেন উল্লেখ করে ডিআইজি হারুন আরও বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে এ দেশের জনসাধারনকে সেবা দিতে হবে। মানুষকে কোন রকম নির্যাতন ও নিপীড়ন করা যাবে না। সকল অবস্থায় মানুষের পাশে থেকে সেবা দিতে হবে। এমন কি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির সাথে বিধিবহির্ভূত আচরণ করা যাবে না। এ দিন তিনি সভায় উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী এক মাসের মধ্যে থানা এলাকা মাদকমুক্ত করার আল্টিমেটাম দেন।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) এবং অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আব্দুল্লাহ আল-মাহমুদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

‘পুলিশকে মানবিক আচরণ করতে হবে’

আপডেট সময় ১২:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০