ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে রিফাত নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ৩০ জুন আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শেরপুর নকলা মহাসড়কের জালালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সংচুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিফাত শেরপুরে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। নানার বাড়ি থেকে ফুলপুর যাওয়ার পথে নকলার জালালপুর এলাকায় শেরপুরগামী বাসের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ কুমার সরকার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মহাসড়কের জালালপুর নামক স্থানে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়। বাস এবং বাসচালক আটক আছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৭:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০