ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ত্রাণ বিতরণের অনিয়মে কেউ ছাড় পাবে না : মির্জা আজম

মাদারগঞ্জে ত্রাণ কমিটির সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ত্রাণ বিতরণের অনিয়মে কেউ ছাড় পাবে না। ত্রাণ নিয়ে কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। করোনার এই সংকটের মুহূর্তে সরকারি ত্রাণের বরাদ্দগুলো সঠিক ও সুষ্ঠুভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করার নির্দেশ দেন তিনি।

২৫ জুন দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলা ত্রাণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ জেলা পরিষদ সদস্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং বিভিন্ন ত্রাণ কমিটির আহবায়কবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

ত্রাণ বিতরণের অনিয়মে কেউ ছাড় পাবে না : মির্জা আজম

আপডেট সময় ১১:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০