ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

জামালপুরের কৃতী সন্তান বিচারক ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন

বিচারক ফেরদৌস আহমেদ

বিচারক ফেরদৌস আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুবরণকারী জামালপুরের কৃতী সন্তান লালমনিরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদের মরদেহ তাঁর নিজ জেলা জামালপুরে দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের পারিবার সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হিমায়িত বিশেষ গাড়িতে করে বিচারক ফেরদৌস আহমেদের মরদেহ ২৫ জুন ভোর ৬টার দিকে জামালপুর পৌরসভা কার্যালয় সংলগ্ন আমলাপাড়ায় তাঁর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে শহরের দেওয়ানপাড়া টেনিস ক্লাব মাঠে মরহুমের জানাজা শেষে বেলা পৌনে ১১টার দিকে জামালপুর পৌর গোরস্থানে দাফন করা হয় তাঁকে।

সেখানে জামালপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান ও মুখ্য বিচারিক হাকিম মো. রফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও মরহুমের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিচারক ফেরদৌস আহমেদ লালমনিরহাটে দায়িত্বপালনকালে গত ৪ জুন করোনায় আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শোভাকাঙ্খী রেখে যান। বাংলাদেশে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনও বিচারকের মৃত্যু হলো। তাঁর মৃত্যুর সংবাদে পরিবারের স্বজনসহ জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

জামালপুরের কৃতী সন্তান বিচারক ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০