ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা

প্যানেলে নিয়োগের দাবিতে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা মানববন্ধন করে। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকারের প্রতিপাদে এবং প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৪ জুন সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জান্নাতুন নাহার, উজ্জল আহমেদ ও সোহানুর রহমান শাহীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সর্বশেষ গত বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি ছুটির দিনে এক হাজার ৬৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী জেলা কোটাসহ সরকারি অন্যান্য কোটাবিধি না মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে করে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের চরম বৈষম্য অনিয়মের শিকার হতে হয়েছে। তাই এই ফলাফল বাতিল করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনে পুনরায় ফলাফল ঘোষণা করে প্যানেল পদ্ধতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। জেলার সাতটি উপজেলা থেকে শতাধিক চাকরিপ্রত্যাশী এই কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা

আপডেট সময় ০৭:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০