ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানা

যমুনা সার কারখানা

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) ইউরিয়া উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। ২৩ জুন সকাল থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১০ কার্য দিবস পর্যন্ত ইউরিয়া উৎপাদন বন্ধ রাখবে কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার এ প্রতিবেদককে ২৩ জুন দুপুরে জানান, যমুনা সার কারখানাটি অনেক বড় একটি প্রতিষ্ঠান। অনেক যন্ত্রপাতির সমন্বয়ে এটি পরিচালিত হয়ে থাকে। অনেক সময় ইউরিয়া উৎপাদন বন্ধ রেখে কারখানা রক্ষণাবেক্ষণ করতে হয়। কারখানার রক্ষণাবেক্ষণ করার সময় হয়েছে। তাই আগামী ১০ কার্যদিবস ইউরিয়া উৎপাদন বন্ধ রেখে এটি রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে ৩ জুলাই ইউরিয়া উৎপাদন শুরু করা যাবে।

তিনি আরও জানান, কারখানায় অনেক ইউরিয়া সার মজুত রয়েছে। আগামী ১০ দিন ইউরিয়া উৎপাদন বন্ধ থাকলেও সার সরবরাহ করতে কোন সমস্যা হবেনা।

উল্লেখ্য, ১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই উত্তরাঞ্চলের ১৬টি জেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সারের চাহিদা পূরণ করে আসছে। কেপিআই-১ মানসম্পন্ন বিসিআইসির এ প্রতিষ্ঠানটি দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ

আপডেট সময় ০৮:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০