ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

করোনায় শিক্ষার্থীদের জন্য শেরপুর জেলা প্রশাসনের অনলাইন স্কুল চালু

মতবিনিময় করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনায় শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে অনলাইন স্কুল চালু করেছে শেরপুর জেলা প্রশাসন। ২২ জুন বিকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইন স্কুলের উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই অনলাইন স্কুলের কার্যক্রম ২৩ জুন থেকে শুরু হবে।

জেলা প্রশাসনের ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, অনলাইনে ৫ম থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ২৩ জুন থেকে ক্লাস শুরু হবে। ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ডিশ লাইনের ৪৬ নম্বর চ্যানেলে ক্লাসগুলো সম্প্রচার করা হবে। প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দুটি স্লটে ক্লাসগুলো প্রচার হবে।

অনলাইন স্কুল, শেরপুর প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৭টা ৪৫মি. পর্যন্ত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ক্লাস তাদের ফেসবুক পেইজ এবং ফেসবুক গ্রুপে লাইভ প্রচার করে থাকে। ওই সকল ক্লাসের ধারণকৃত ভিডিও পরবর্তী দিনে ডিস চ্যানেলে দুই দফায় প্রচার করা হবে।

সভায় ডিস চ্যানেলে ক্লাস প্রচারের সুযোগ প্রদানের জন্য ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনকে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক।

এই উদ্যোগ করোনাকালীন সময়ে ঘরে বসে থাকা শিক্ষার্থীদের জন্য আর্শীবাদ হয়ে আসবে বলে মনে করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

জেলা প্রশাসক জানান, অনলাইন স্কুলের ধারণকৃত ক্লাসগুলো পরবর্তীতে জেলা প্রশাসনের ওয়েব পোর্টালেও পাওয়া যাবে।

৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান বলেন, এটি একটি অনন্য উদ্যোগ।

জেলা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, অনলাইন স্কুলের মাধ্যমে জেলার হাজারও শিক্ষার্থী উপকৃত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

করোনায় শিক্ষার্থীদের জন্য শেরপুর জেলা প্রশাসনের অনলাইন স্কুল চালু

আপডেট সময় ০৯:৩০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০