ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে করোনায় চিকিৎসকসহ আরও ১৭ জন আক্রান্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চার এমএলএসএস ও একটি বেসরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১২০টি নমুনা পরীক্ষায় ওই ১৭ জন করোনা শনাক্ত হন। ২০ জুন দিবাগত রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২, নালিতাবাড়ীতে ১১ এবং শ্রীবরদী উপজেলায় ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৯ জনে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ১০২ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

এখন ১০৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসকদের পরামর্শে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। যারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যকের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। এবং চিকিৎসার অংশ হিসাবে রোগীদের গরম পানি পান এবং গারগল করতে বলা হয়েছে। এছাড়া টক জাতীয় খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ঘরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং আলাদা বাথরুম ব্যবহার করতে বলা হয়েছে।

২০ জুন যারা করোনা শনাক্ত হলেন চিকিৎসা চলাকালিন অবস্থায় আগামী সাতদিন পর পুনরায় তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে করোনায় চিকিৎসকসহ আরও ১৭ জন আক্রান্ত

আপডেট সময় ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০