ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নরুন্দিতে ৪০০ অসহায় মানুষ পেল বিএনপির খাদ্য সামগ্রী

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনার প্রভাবে কর্মহীন ৪০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করেছে সদরের নরুন্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলগুলো। ২০ জুন সকালে নরুন্দি বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ত্রাণ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা ও মহামারী করোনাভাইরাসের প্রভাব থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়।

পরে ওয়ারেছ আলী মামুন অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে ৪০০ কর্মহীন, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতিজনকে পাঁচ কেজি করে চাল ও এক কেজি করে আলু দেওয়া হয়।

ত্রাণ বিতরণে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, যুগ্মআহ্বায়ক মোখছেদুর রহমান হারুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সদর উপজেলা যুবদেলর আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টু, যুগ্মসাধারণ সম্পাদক রুকুনুজ্জামান ও সদর উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ

নরুন্দিতে ৪০০ অসহায় মানুষ পেল বিএনপির খাদ্য সামগ্রী

আপডেট সময় ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০