ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৬০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। ১১ জুন বিকাল ৪টায় উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজারের পাশে সরিষাবাড়ী-দিগপাইত প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে ও স্থানীয় সাংবাদিক আব্দুল মান্নানের চাচা।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, আক্তার হোসেন দুপুরে দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় সানাকৈর বাজারে কেনাকাটা করতে যায়। বাজার থেকে ভ্যানগাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে আওয়াল চেয়ারম্যানের বাড়ির কাছে রাস্তায় পৌঁছলে সামনে থেকে আসা মোটরসাইকেল ও ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আক্তার হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী দল ও সরিষাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়া হলে ১১ জুন রাত সাড়ে সাতটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সাংবাদিক আব্দুল মান্নান রাতে এ প্রতিবেদককে জানান, বাজার শেষে বাড়ি ফেরার পথে বেপোরোয়া মোটরসাইকেল তার চাচাকে বহনকরা ভ্যানগাড়িকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেয়। রাতেই লাশ গ্রামের বাড়িতে নিয়ে ১২ জুন সকাল ১০টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও ভ্যানগাড়ি জব্দ করেছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০