ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

সংসদ সদস্য মোহাম্মদ নাসিম

সংসদ সদস্য মোহাম্মদ নাসিম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র প্রবীণ আওয়ামী লীগনেতা সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন যোহর নামাজের পর তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপসনালয়গুলোতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জানা যায়, মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হবার পর ৫ জুন ব্রেইন ষ্ট্রোক ও পরে মস্তিস্কে সফল অস্ত্রোপচারের পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে ও ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ৬ জুন সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

উপজেলার পৌর এলাকায় সিমলা বাজার টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। মোহাম্মদ নাসিমসহ করোনা আক্রান্ত সবার আশু রোগমুক্তি কামন করে দোয়া পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সুস্থতা কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল

আপডেট সময় ০৪:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০