ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

নান্দিনায় র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

আটক মাদক কারবারির মো. আবু সাঈদ হোসেন কাকন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ৭ জুন বিকেলে অভিযান চালিয়ে ২৫টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

আটক মাদক কারবারির নাম মো. আবু সাঈদ হোসেন কাকন (২২)। তিনি জামালপুর সদর উপজেলার পলাশতলা পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল হকের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ জুন বিকেল সোয়া পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ ছাত্রাবাসের সামনে (পূর্ব পাশে) নান্দিনা-তুলশিপুর রাস্তা থেকে মাদক কারবারি মো. আবু সাঈদ হোসেন কাকনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

নান্দিনায় র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০