ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন সংসদ সদস্য মির্জা আজম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসর (৭০) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শারীরিক শক্তি সামর্থ্য হারিয়ে নিজ বাড়িতে আছেন। টাকার অভাবে পারছেন না উন্নত চিকিৎসা করাতে। ৩১ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এমন পোস্ট প্রকাশিত হলে সন্ধ্যায় দৃষ্টিগোচর হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির।

পরে রাতেই অসুস্থ বীর মুক্তিযোদ্ধার সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তিনি।

১ জুন সকালে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসরকে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ।

এছাড়া মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম অসুস্থ মুক্তিযোদ্ধাকে দশ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। টাকার অভাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাসরের চিকিৎসা যাতে বন্ধ না হয়, সেজন্য তার চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন মাননীয় সংসদ সদস্য মির্জা আজম মহোদয়। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন মাদারগঞ্জ উপজেলার একজন মুক্তিযোদ্ধাও বিনা চিকিৎসায় মারা যাবেন না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন সংসদ সদস্য মির্জা আজম

আপডেট সময় ১০:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০