ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে চিকিৎসকসহ দু’জনের করোনা শনাক্ত, চালু হয়েছে পিসিআর ল্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৪ মে নতুন করে একজন চিকিৎসক ও জামালপুর পিসিআর ল্যাবের একজন অফিস সহায়কের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আগের দিন ২৩ মে জামালপুর পিসিআর ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ আসায় পুরো ল্যাব জীবাণুমুক্ত করে ২৪ মে বিকেল থেকে ল্যাবের নমুনা পরীক্ষার কার্যক্রম ফের শুরু করা হয়েছে। ল্যাব কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও পিসিআর ল্যাবের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক চিকিৎসক এ কে এম মুসা এ প্রতিবেদককে জানান, ২৩ মে এই ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ২৪ মে সকাল থেকেই পুরো ল্যাব ভালোমতো জীবাণুমুক্ত করার পর তিন ঘন্টা বন্ধ রাখা হয়। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিকেল থেকে ফের ল্যাব চালু করা হয়েছে। ২৫ মে সকাল থেকে যথারীতি জামালপুর জেলা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, এই ল্যাবের যন্ত্রপাতি নিয়ে কোনো সমস্যা নেই। ল্যাবটি খুবই ভালোমানের। ল্যাবে একদিকে জনবল সঙ্কট, অন্যদিকে দায়িত্ব পালনের সময় একের পর এক করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কারণে ল্যাবের কার্যক্রম চালিয়ে যাওয়া নিয়ে কিছুটা হুচট খেতে হচ্ছে। ২৪ মে পুরো ল্যাব জীবাণুমুক্ত করার পর শুধুমাত্র এই পিসিআর ল্যাবের চিকিৎসক, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারী ১৩ জন এবং শেখ হাসিনা মেডিক্যাল কলেজের বায়োক্যামেস্ট্রি বিভাগের একজন নারী প্রভাষকের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ওই নারী প্রভাষক (৩৫) এবং পিসিআর ল্যাবের একজন পুরুষ অফিস সহায়কের (৫০) করোনা পজিটিভ আসে। নারী প্রভাষককে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় তার নিজ বাসায় আইসোলেশনে এবং অফিস সহায়ককে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ২৪ মে রাতে এ প্রতিবেদককে জানান, একদিনে জামালপুর পিসিআর ল্যাবের চারজন চিকিৎসকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর ২৩ মে রাতেই ল্যাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা থেকে সংগৃহীত ১২৪টি নমুনা ২৪ মে সকালে ময়মনসিংহের পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু ময়মনসিংহে পাঠানো সেই ১২৪টি নমুনার পরীক্ষা ২৪ মে করা হয়নি। সেখান থেকে ল্যাব কর্তৃপক্ষ জানিয়েছেন ২৫ মে সেগুলো পরীক্ষা করে তারা প্রতিবেদন পাঠাবেন। ২৪ মে সকাল থেকে জামালপুরের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ পুরো ল্যাব জীবাণুমুক্ত করে ফের ল্যাব চালু করেছেন। ফলে ২৫ মে থেকে জামালপুরের ল্যাবেই নমুনা পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে চিকিৎসকসহ দু’জনের করোনা শনাক্ত, চালু হয়েছে পিসিআর ল্যাব

আপডেট সময় ১০:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০