ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে জমির সীমানা বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহেল রানা। ১৮ মে সকালে সদর উপজেলার ভীমগঞ্জের রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খালেদ নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ তার তিন সমর্থককে আটক করেছে পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ১৭ মে সকালে রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় প্রতিবেশী আক্তারের বাড়ির সীমানায় বোরো ধান মাড়াই করে সোহেলের স্বজনরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ১৮ মে ওই একই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও ঝগড়া শুরু হলে প্রতিপক্ষ আক্তার সোহেলকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ আমজিন, মুকলা ও আজেদা নামে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

শেরপুরে জমির সীমানা বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০