ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে নতুন করে একজনের দেহে করোনা শনাক্ত

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নতুন করে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৬ মে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।

সূত্র জানায়, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬ মে ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মাত্র এক যুবকের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তার বাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক এ প্রতিবেদককে জানান, ১৩ মে উপজেলা হাসপাতাল থেকে করোনাসন্দেহে নয়জনের নমুনা সংগ্রহ করে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৬ মে আসা প্রতিবেদনে তাদের মধ্যে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের একজন যুবকের করোনা পজেটিভ আসে। তার বয়স ২০ বছর। নতুন করে আক্রান্ত ওই যুবক ঢাকায় এক টেক্সস্টাইলে কর্মরতছিল। সম্প্রতি জ্বর ও হাঁচি নিয়ে বাড়িতে আসেন।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামে তার বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে জানান, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত যুবকের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

সরিষাবাড়ীতে নতুন করে একজনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় ১২:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০