ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

জামালপুরে অসহায় ৫০০ জন পেল যুবদলের ঈদ সামগ্রী

অসহায় ও কর্মহীনদের মাঝে যুবদল জামালপুর জেলা শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৫০০ জন মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার উদ্যোগে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ মে সকাল ১১টার দিকে শহরের জরিনামিয়ার উদ্দিন স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, সেমাই, গুড়াদুধ ও চিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরামর্শক্রমে এ খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণে জামালপুর শহর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব জিয়াউল হক জিয়া ও যুগ্মআহবায়ক রেজাউল করিম নিলুসহ জেলা ও শহর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

জামালপুরে অসহায় ৫০০ জন পেল যুবদলের ঈদ সামগ্রী

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০