ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলা খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে বোরো সিদ্ধ ও আতপ চাল ক্রয় ও সংগ্রহ অভিযান শুরু করেছে। ১৪ মে দুপুরে জামালপুর সিংহজানী খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস আহমেদ, সদরের সিংহজানী খাদ্য গুদাম সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান প্রমুখ।

জামালপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ইলিয়াস আহমেদ জানান, চলতি মওসুমে সদর উপজেলায় চুক্তিবদ্ধ ১২৯টি চালকল মালিকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে সিংহজানী খাদ্য গুদাম ও পিয়ারপুর খাদ্যগুদামে ১২ হাজার ৭২১ টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে দুটি চালকল মালিকের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৭৯ টন বোরো আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এই চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট সময় ০৭:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০