ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে মেয়রের অপসারণের দাবিতে কাউন্সিলরদের মানববন্ধন

সরিষাবাড়ীতে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনকে অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাউন্সিলরদের ওপর হামলার প্রতিবাদে পৌর মেয়র রুকুনুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১১ মে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী পৌরসভা কার্যালয়ের সামনে প্রধান সড়কে পৌর পরিষদ ও নাগরিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মেয়র পৌরসভায় আসলে তার কাছে ১৪ মাসের বকেয়া বেতন চাইলে উল্টো আমাদের ওপর হামলা করেন। করোনা মোকাবেলায় পৌরসভায় সরকারি ত্রাণ বরাদ্দ আসলে মেয়র তা বিতরণ না করে নিজে চুরি করে নেন। এছাড়াও মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী, জহুরুল ইসলাম, কালা চান পাল, সোহেল রানা প্রমুখ।

এর আগে ১ মে মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনাস্থাপত্র দিয়েছে ১২ জন কাউন্সিলর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

সরিষাবাড়ীতে মেয়রের অপসারণের দাবিতে কাউন্সিলরদের মানববন্ধন

আপডেট সময় ১০:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০