ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরে ১২ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস থেকে জীবন বাঁচানোর স্বার্থে সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডস্ট্রি। ১১ মে বিকালে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান রওশন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সাথে জরুরী বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বেশ কিছু শর্ত সাপেক্ষে ১০ মে থেকে জেলায় সকল প্রকার দোকানপাট খোলা রাখা হয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়া নির্দেশনা অনুযায়ী দোকানপাট খোলা রাখা সম্ভব নয় বিধায় ১২ মে থেকে আবারো সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে। তবে জনসাধারণের সুবিধার্থে ওষুধের দোকান, কৃষি যন্ত্রপাতির দোকান ও মুদি দোকান খোলা রাখা হবে।

করোনা থেকে রক্ষা পেতে জরুরী প্রয়োজন ছাড়া সকল ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

শেরপুরে ১২ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট সময় ১০:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০