ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

চর আমখাওয়া গ্রামীণ ব্যাংকের ভিক্ষুক সদস্যদের ত্রাণ বিতরণ

চর আমখাওয়া ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের ভিক্ষুক ৭ সদস্যদের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র ভিক্ষুক সাতজন সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ত্রাণ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. আহসানুল হক।

সাতজন সদস্যদের প্রত্যেককে ১৫ কেজি করে চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ২টি সাবান ও নগদ ৩০০ টাকা করে বিতরণ করা হয়।

ব্যবস্থাপক মো. আহসানুল হক বলেন, প্রত্যেক ভিক্ষুক ১ হাজার ৬০০ টাকার পণ্য পেয়েছেন। তিনি সদস্যদের করোনাভাইরাস থেকে সতর্ক থাকা, বাড়ির বাইরে না বের হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার মো. গোলামুর রহমান ও আশলাম মিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

চর আমখাওয়া গ্রামীণ ব্যাংকের ভিক্ষুক সদস্যদের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০