ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে ৪৮৫০ কেজি চাল উদ্ধার

ইসলামপুরের গুঠাইল বাজার এলাকা থেকে ৯৭ বস্তা চাল জব্দ করেন ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ও এএসপি মো. সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার থেকে ৪ হাজার ৮৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মিজানুর রহমান। ১৯ এপ্রিল দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী পাইলিং পাড় মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৭ বস্তা চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম (জগা সরকার) এর ছেলে চাল ব্যবসায়ী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী আওয়ামী লীগসহ সভাপতি মোয়াজ্জেম হোসেন ও বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে চাল মজুদ আছে খবরে অভিযান চালানো হয়। এ সময় ওই গুদাম থেকে ৯৭ বস্তা চাল উদ্ধার করা হয়। এই চাল কোথায় থেকে গুদামে আসলো এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া জানান, উদ্ধার অভিযানে কাউকে আটক করা যায়নি। চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

ইসলামপুরে ৪৮৫০ কেজি চাল উদ্ধার

আপডেট সময় ০৬:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০