ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী

শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী সুস্থ হয়ে ১৬ এপ্রিল দুপুরে নিজেদের বাড়িতে ফিরেন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী। আক্রান্ত হওয়ার ১১দিন পর তারা সুস্থ হলেন। ১৬ এপ্রিল দুপুরে ওই দুই নারীকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে অ্যাম্বুলেন্সে তাদের নিজ নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনোয়ারুর রউফ জানান, করোনা আক্রান্ত ওই দুই নারীর মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম ও আরেকজন সদর উপজেলার মধ্যবয়রা এলাকার গৃহিনী শাহিনা বেগম। গেল ৫ এপ্রিল ওই দুইজন জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। ওইদিনই আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া তাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চিকিৎসা দেওয়া হয়। পর পর তিনবার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় তারা সুস্থ বলে নিশ্চিত হওয়া যায়। আর ওই দুইজনের বাড়ি ফেরার মধ্য দিয়ে জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাতজনে নেমে এলো।

এ সময় শাহিনা বেগম ও খোদেজা বেগম উপস্থিত সংবাদকর্মীদের বলেন, চিকিৎসা চলাকালে জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স, আয়া ও ওয়ার্ডবয়রা আমাদের যথেষ্ট সেবা দিয়েছে। তারা মৃত্যু ঝুঁকি জেনেও চিকিৎসা দিতে পিছপা হননি। যে কারণে আজ আমরা বাড়ি ফিরে যেতে পারছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শেরপুরে প্রথম করোনা আক্রান্ত দুই নারী

আপডেট সময় ০৬:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০