ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

ঝিনাইগাতীতে চিকিৎসকসহ ২৪ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ : সবাই হোম কোয়ারেন্টিনে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ ২৪ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১১ এপ্রিল দুপুরে ওই ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন চিকিৎসক এ কে এম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, একজন ডেন্টাল সার্জন, ছয়জন চিকিৎসক, দুইজন চিকিৎসক সহকারীসহ মোট ২৪ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছে। ১২ এপ্রিল সকাল নয়টায় ওই নমুনাগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ল্যাবরেটরিতে পাঠানো হবে। ওই সকল স্বাস্থ্যকর্মীরা বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।

গত ৮ এপ্রিল অ্যাম্বুলেন্স চালকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। আর ৯ এপ্রিল রাতে তার শরীরে করোনা ভাইরাস পজিটিভের প্রতিবেদন হাতে পায় জেলা স্বাস্থ্য বিভাগ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে চিকিৎসকসহ ২৪ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ : সবাই হোম কোয়ারেন্টিনে

আপডেট সময় ০১:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০