ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে শ্রমিকদের খাদ্য সহায়তা দিল বিএনপি ও অঙ্গদল

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে হতদরিদ্র রিকশা শ্রমিক, অটোশ্রমিক ও সিএনজি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা বিএনপি ও অঙ্গদল। ১ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় তারা খাদ্য সামগ্রী বিতরণ করেন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের সাথে নিয়ে ২৫০ জন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি চার কেজি চাল, এক কেজি আলু ও একটি করে সাবান দেওয়া হয়।

বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন এ প্রতিবেদককে বলেন, বিএনপি দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। তাই আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু নিয়ে সাধারণ অসহায় দরিদ্র রিকশা, অটো ও সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, শ্রমিকদল নেতা সাদিকুর রহমান হীরাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। খাদ্য সহায়তা কার্যক্রমে বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে শ্রমিকদের খাদ্য সহায়তা দিল বিএনপি ও অঙ্গদল

আপডেট সময় ০৯:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০