ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

হোটেল শ্রমিকদের মাঝে জামালপুর জেলা বিএনপির খাদ্য সহায়তা বিতরণ

হোটেল শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে হতদরিদ্র হোটেল শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা দিয়েছেন জামালপুর জেলা বিএনপি। ৩১ মার্চ বিকেলে গেইটপাড় এলাকায় হোটেল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে এ খাদ্য সহায়তা তুলে দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় ১২০ জন হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৪ কেজি চাল, ১ কেজি আলু ও ১টি করে সাবান দেওয়া হয়।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন এ প্রতিবেদককে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ কযেকবছর ধরে ক্ষমতার বাইরে। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু নিয়ে সাধারণ অসহায় দরিদ্র হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।

এদিকে সকাল ১১টার দিকে শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও এর আশপাশের এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানো হয়। পরে সকাল ১২টার দিকে সফি মিয়ার বাজার এলাকায় ও এর আশপাশে জামালপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হয়। এসময় জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি আক্তার হোসেন ও ডাক্তার আব্দুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক রুবেল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াজকুরুনি, সদর উপজেলা মৎসীজীবী দলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শহর মৎস্যজীবী দলের সভাপতি সাত্তার মুন্সিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

হোটেল শ্রমিকদের মাঝে জামালপুর জেলা বিএনপির খাদ্য সহায়তা বিতরণ

আপডেট সময় ১১:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০