ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল কড়ি কাইট্টা উদ্ধারকারী সেই স্কুলছাত্রী রিশাকে পুরস্কৃত করলেন শেরপুর জেলা প্রশাসক কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প আল আকাবা সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে গ্রাহকদের ৫ দফা দাবিতে মানববন্ধন যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন ২৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম এলার্মিং! জামালপুর জেনারেল হাসপাতাল সেবা কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোল্ডেন জামালপুরের জীবাণুনাশক সামগ্রী বিতরণ

গোল্ডেন জামালপুরের উদ্যোগে বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রিয় ফেসবুক দল গোল্ডেন জামালপুরের উদ্যোগে ২৯ মার্চ জামালপুর শহরে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জীবাণুনাশক সামগ্রী বিতরণ করা হয়।

গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে বিতরণ কাজে অংশ নেন মডারেটর আশরাফুজ্জামান স্বাধীন, শাহরিয়ার সজিব, সানোয়ারুল ইসলাম সান, সাগর মুখার্জি প্রমুখ। জানা যায়, শহরের পাথালিয়া ছাতার মোড় থেকে সকাল সাড়ে ১০টা বিতরণ কাজ শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে বিভিন্ন শ্রমজীবী, কর্মজীবী মানুষ এবং রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ, র‌্যাব, সাংবাদিকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, লাইফবয় সাবান এবং মাস্ক বিতরণ করা হয়।

বিতরণের পাশাপাশি রাস্তায় চলাচলকারী যানবাহন এবং পথচারীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়।

গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম বলেন প্রাথমিক পর্যায়ে গোল্ডেন জামালপুরের সদস্যদের আর্থিক সহায়তায় আমরা পাঁচশ জনকে জীবানুনাশক সামগ্রী বিতরণ করলাম।

জীবাণুনাশক সামগ্রী বিতরণ কার্যক্রমে গোল্ডেন জামালপুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম ও অন্যান্যরা । ছবি : বাংলারচিঠিডটকম

গোল্ডেন জামালপুরে প্রশাসক সৌদি আরব প্রবাসী চিকিৎসক শামীমা সোবহান বলেন, প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। গোল্ডেন জামালপুরে সদস্যদের মতামতের প্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তাসহ অন্যান্য সহায়ক সামগ্রী বিতরণ করা যায় কীনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো। তিনি জামালপুরে বিতরণ কাজে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া স্থানীয় প্রশাসন এ কাজের অনুমতি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গোল্ডেন জামালপুরের জীবাণুনাশক সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৫:০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০