ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রফিক ও বাদশা মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরপুর শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত কক্ষে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ১৯ মার্চ রাতে অভিযুক্ত রফিক ও বাদশা মিয়াকে আসামি করে কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করে। পরে পুলিশ ওই দিন গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- শহরের নবীনগর মহল্লার নূর আলীর ছেলে রফিক ও পাকুরিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বাদশা মিয়া। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ মার্চ গ্রেপ্তারদের বিষয়ে আরো আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ বিকেলে নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে এনে নিউমার্কেট নিয়ে আসে অভিযুক্তরা। পরে নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত কক্ষে বাদশা মিয়ার সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করে রফিক। এ ঘটনা গোপন রাখতে নানা ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সন্ধ্যায় বাড়িতে পাঠিয়ে দেয় তারা। পর দিন বাড়িতে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা জানতে পারে তার মা। পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে যখন ধর্ষণের উদ্দেশে নিউ মার্কেটের ওই পরিত্যক্ত কক্ষে আটকানো হয় তখন সে ওদের হাত থেকে বাঁচার তাগিদে আর্তচিৎকার করে। এসময় অভিযুক্ত রফিক আমার মেয়েকে মার্কেটের ছাদ থেকে ছুড়ে ফেলার ভয় দেখায়। তোকে কিছু করলে তোর মা, বাবা আমাদের কিছুই করতে পাবে না বলে হুমকি দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০