ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে পৃথক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়ে ছাই

আরামনগর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক স্থানে অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বসতবাড়ি পুড়ে ছাই। এ সময় আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিহত হয়েছে। ১৫ মার্চ রাতে উপজেলার পৌর এলাকার আরাম নগর বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ মার্চ সন্ধ্যায় আরামনগর বাজার সুইপার কলোনির পাশে নজরুলের রান্নাঘর থেকে আগুনের সূত্র হয়। সেখান থেকে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দমকল বাহিনী ঘটনা স্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে ১৫ মার্চ দিবাগত রাত তিনটার দিকে আরামনগর বাজার বীজ হাটিতে রকিবুল ইসলাম রানার ইলেকট্রিকের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে মুহূর্তে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে আলম মিয়ার রেস্তোরার দোকান, সোকিল মিয়ার বীজের দোকান, ছামিউল ইসলামের মোবাইল সার্ভিসের দোকান, রাজু মিয়ার মুড়ির দোকান, গিয়াস উদ্দিন ও সোবাহান মিয়ার চালের দোকান পুড়ে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনী একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দিকে আগুন নেভাতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে পড়ে যান সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল কাইয়ুম। সহকর্মীরা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঠিকড়াপাড়া নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হলে ১৬ মার্চ সকাল ১১টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে মুঠোফানে জানান মরহুমের ভাগনে এস কে আজাদ।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ১৫ মার্চ রাতে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সাত ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কাইয়ুম হৃদরোগে মারা যান।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে পৃথক অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট সময় ০৮:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০