ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ভারতকে হারিয়ে পঞ্চমবারের মত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভারতকে হারিয়ে পঞ্চমবারের মত নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ৮ মার্চ মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে অসিরা ৮৫ রানে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। এর আগে ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে নারী টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া।

বিশ্ব নারী দিবসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৮৬, ১৭৪জন ক্রিকেটপ্রেমি। শিরোপা নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন অস্ট্রেলিয়ার দুই ওপেনার আলিসা হিলি ও বেথ মুনি।

প্রথম ওভারেই তিনটি চার মারেন হিলি ও মুনি। তবে পঞ্চম ডেলিভারিতে হিলির ক্যাচ ফেলে ভারতের ফিল্ডাররা। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি অস্ট্রেলিয়া পুরুষ দলে বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রী হিলি। স্ত্রীর খেলা দেখতে দক্ষিণ আফ্রিকার সফরের মাঝপথে দেশে উড়ে আসেন স্টার্ক। আজ খেলাও দেখেছেন তিনি।

হিলি-মুনির চার-ছক্কার ফুলঝুড়িতে প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে ৪৯ রান পায় অস্ট্রেলিয়া। হিলির পর ক্যাচ দিয়ে জীবন পান মুনিও।

১০ ওভার শেষে ৯১ রান তুলেও অবিচ্ছিন্ন ছিলেন হিলি-মুনি জুটি। বাউন্ডারি মেরে ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হিলি। তবে ১২তম ওভারের চতুর্থ বলে হিলিকে বিদায় দেন ভারতের বাঁ-হাতি স্পিনার রাধা যাদব। ১১৫ রানে ভাঙ্গে হিলি-মুনি জুটি। ৭টি চার ও ৫টি ছক্কায় ৩৯ বলে ৭৫ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিলি।

হিলিকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার রানের লাগাম টেনে ধরার চেষ্টা করে ভারতের বোলাররা। পরের দিকে, আরও ৩ উইকেট তুলেও নিয়েছিলেন তারা। কিন্তু এক প্রান্ত আগলে দলের রানের চাকা সচল রেখে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মুনি। ১০টি চারে ৫৪ বলে অপরাজিত ৭৮ রান করেন মুনি। ফলে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের দিপ্তি শর্মা ২টি উইকেট নেন।

১৮৫ রানের জয়ের লক্ষ্যে প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ৩০ রানের মধ্যে ৪ উইকেটের পতন হয় তাদের।

মিডল-অর্ডারে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হয় ভারতের ব্যাটসম্যানরা। ফলে ১৯ দশমিক ১ ওভারে ৯৯ রানে অলআউট হয় ভারত। চারজন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন দিপ্তি। অস্ট্রেলিয়ার মেগান স্কুট ১৮ রানে ৪ ও জেস জোনাসেন ২০ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার হিলি। টুর্নামেন্ট সেরা হন একই দলের মুনি।

নারীদের টি-২০ বিশ্বকাপের রোল অব অনার :
সাল     স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্স-আপ
২০০৯   ইংল্যান্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০১০   ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১২   শ্রীলংকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৪   বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
২০১৬   ভারত ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
২০১৮  ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড
সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে পঞ্চমবারের মত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০