ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

রশিদপুরে নিষিদ্ধ পলিথিনসহ আটক এক ব্যবসায়ীর ৩ মাসের জেল

র‌্যাবের অভিযানে উদ্ধার ৯০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রশিদপুর বেপারীপাড়ায় ৯০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩ মার্চ বিকেলে র‌্যাবের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে অংশ নেন।

অভিযানের সময় রশিদপুরের বেপারিপাড়ার ব্যবসায়ী মো. নূর নবীকে (২৫) ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মো. হানিফের ছেলে।

জানা গেছে, ৩ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রশিদপুর বেপারীপাড়ায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ ব্যবসায়ী মো. নূর নবীকে আটক করা হয়। ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে ওই আইনের ১৫ (১) এর ক্রমিক নম্বর ৪ (খ) মোতাবেক নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ, মজুদ ও বিক্রয় করার অপরাধে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

রশিদপুরে নিষিদ্ধ পলিথিনসহ আটক এক ব্যবসায়ীর ৩ মাসের জেল

আপডেট সময় ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০