ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জে তথ্য আপাদের উঠান বৈঠক

উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) কার্যক্রম নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামে এ নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হুসনা তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য নুরজাহান বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারীরা উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের সক্ষমতা বৃদ্ধি করা, তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) ও দুজন সহকারী তথ্যসেবা কর্মকর্তা বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করার জন্য তথ্য নিয়ে আলোচনা করছেন।

উঠান বৈঠকে বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ইন্টারনেটের মাধ্যমে সেবা প্রদান, নারীর ক্ষমতায়নের উৎস, সরকারি পরিষেবা নিয়ে আলোচনা করা করা হয় একই সঙ্গে উপস্থিত নারীরাও তাদের উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে তথ্য আপাদের উঠান বৈঠক

আপডেট সময় ০৬:৫৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০