ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

পিয়ারপুরে কৃষক খুন, আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় গরু চোরের ছুরিকাঘাতে শরাফত আলী (৫৫) নামের একজন কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ। ৩ মার্চ গভীর রাতে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের পিয়ারপুর রুহিলী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৩ মার্চ গভীর রাতে একদল চোর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের পিয়ারপুর রুহিলী গ্রামের কৃষক শরাফত আলীর গোয়ালঘর থেকে গরু চুরি করছিল। এ সময় শব্দ পেয়ে শরাফত আলীর ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে চোরকে ধরতে যান। এ সময় চোরের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এতে চোর তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শরাফত আলী। ফেরাতে গিয়ে তার স্ত্রী বেলী বেগমও গুরুতর আহত হন।

ঘটনাটি স্থানীয়রা টের পেয়ে দলবেঁধে ওই বাড়িতে গিয়ে কুরবান আলী নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে। পরে পুলিশ কুরবান আলীর স্বীকারোক্তি অনুযায়ী একটি রক্তমাখা ছুরিসহ সুরুজ আলী নামে আরো একজন গরুচোরকে আটক করেছে। জামালপুর সদর হাসপাতালের মর্গে নিহত কৃষক শরাফত আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, পিয়ারপুরে একজন কৃষক হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক দুই চোরসহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

পিয়ারপুরে কৃষক খুন, আটক ২

আপডেট সময় ০৮:০১:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০