ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : মির্জা আজম

মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন সংসদ সদস্য মির্জা আজম ও চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান রিপন। ছবি : মো. মোত্তাছিম বিল্লাহ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বাবা- মা ছেলেদের কষ্ট করে লেখা পড়া করান। সেই ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে বড় চাকরি করেন, কেউ বা ইউরোপে পাড়ি জমান। দুঃখের বিষয় বাবা-মা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে টাকার অভাবে চিকিৎসা নিতে বা ভালো খেতে পারেন না। সেই অসহায় বাবা-মার খোঁজ খবর অনেক সন্তানরাই রাখেন না। এই সমস্ত সন্তানদের আমরা মানুষ বলতে পারিনা।

২৯ ফেব্রুয়ারি সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী শহীদ মিনার প্রাঙ্গণে মোজাম্মেল মমতাজ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নগদ টাকা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ। ছবি : মো. মোত্তাছিম বিল্লাহ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান রিপন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী সেলিম, বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাসানুজ্জামান হিরা তালুকদার, সভাপতি আতাউর রহমান আবু তালুকদার, প্রধান শিক্ষক আব্দুল হাই, মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পুলক পারভেজ, প্রধান শিক্ষক ইমামুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।

আপলোডকারীর তথ্য

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাবা-মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় : মির্জা আজম

আপডেট সময় ০৯:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০