ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড় থেকে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। শোভাযাত্রায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি সাইদুর রহমান, হাজী আব্দুল মালেক, হাবিবুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক চিকিৎসক জুনায়েদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়।

শোভাযাত্রা থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুরে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০