ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল। তিনি বলেন, শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারীদের শিক্ষার প্রতি জোর দিয়েছেন। কারণ নারী শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। মহিলা নেতৃরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। সকলেই সমান সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূর, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা পারভীন পূথি, সাধারণ সম্পাদক রাশেদা বেগ, যুব মহিলা লীগের যুগ্মআহ্বায়ক আবিদা সুলতানা জুথিঁ।

অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০