ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

মাদারগঞ্জে স্কুলছাত্রী গর্ভবতী, কলেজছাত্র গ্রেপ্তার

মাদারগঞ্জে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কলেজছাত্র সোহেল রানা সিধুলী ইউনিয়নের বীর দুধিয়াগাছা গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করায় ওই ছাত্রী এখন গর্ভবতী। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, মামলায় উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজি মোজাম্মেল হকের ছেলে কলেজছাত্র সোহেল রানা (২২) ও তার মামাতো ভাই স্বপনকে আসামি করা হয়েছে। পুলিশ ২২ ফেব্রুয়ারি রাতেই আসামি সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ২৩ ফেব্রুয়ারি তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে জানান, গ্রেপ্তার আসামি সোহেল রানাকে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে স্কুলছাত্রী গর্ভবতী, কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০