ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামপুরে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ১৪২৬ অনুষ্ঠিত

ইসলামপুরে বসুন্ধরা সিমেন্টের সেরা বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার মোটরসাইকেল বিজয়ী মেসার্স মিখাঈস মিতা এন্টারপ্রাইজের প্রতিনিধিকে মোটরসাইকেল বুঝিয়ে দেন বসুন্ধরা সিমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউটর মেসার্স আল-আমিন ট্রেডার্সের উদ্যোগে দিনব্যাপী শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বিকেলে ইসলামপুর পৌরসভার ধর্মকুড়া বাজারে আল-আমিন ট্রেডার্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের ময়মনসিংহ বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আতিকুর রহমান। মেসার্স আল-আমিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আহমাদুল কবির মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল এলাকা বিক্রয় ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ, কারিগরি সহায়তা প্রকৌশলী মো. জুয়েল রানা, কার্যনির্বাহী মোহাম্মাদেনেল মোতাসিম বিল্লাহ প্রমুখ।

এছাড়াও শুভ হালখাতা অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের জামালপুর জেলায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, শতাধিক খুচরা বিক্রেতা, প্রকৌশলী এবং ঠিকাদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের বিক্রেতাদের মধ্যে সাতজন সেরা বিক্রেতা নির্বাচিত করা হয়। তাদের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেয় ইসলামপুরের মহলগিরি বাজারের বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স মিখাঈস মিতা এন্টারপ্রাইজ। এছাড়াও খুচরা বিক্রেতাদের সবাইকে সাধারণ পুরস্কার এবং লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা ১৪২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০