ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অধ্যক্ষ ছালামকে অপসারণের দাবিতে মৌনমিছিল

অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মৌন মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে উপজেলার জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মুখে কালো কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে।

আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনের কামরায় প্রাক্তন এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপের ঘটনার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি বিকেলে এ কর্মসূচি পালিত হয়। জে জে কে এম কলেজ প্রাঙ্গণ থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন ওই প্রতিষ্ঠানের প্রভাষক মো. খলিলুর রহমান, অভিভাবক মো. খলিলুর রহমান, শিক্ষক রুহুল আমিন, মো. সামছুল হক, মো. আশরাফ হোসেন খান, শিক্ষিকা সুলেখা খান ও হেলাল উদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা অধ্যক্ষের অপরাসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা ট্রেনের বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ট্রেনটির কেবিনের একটি কামরায় অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরী ও একই কলেজের প্রাক্তন এক ছাত্রীকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় হাতেনাতে আটক করে রেলওয়ে পুলিশ। পরে গভীর রাতে রহস্যজনক কারণে জামালপুর রেলওয়ে থানা পুলিশ অধ্যক্ষ ও ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার পর থেকে ওই অধ্যক্ষের চাকরি থেকে অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামপুরে বেশ তোলপাড় চলছে। গোটা ইসলামপুরবাসী অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীকে সামাজিকভাবে বয়কট করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

ইসলামপুরে অধ্যক্ষ ছালামকে অপসারণের দাবিতে মৌনমিছিল

আপডেট সময় ১২:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০