ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রস্তাবিত আইনে সিল ছাড়াই নিবন্ধনভুক্ত হতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

বাংলারচিঠিডটকম ডেস্ক: দেশে ব্যবসা সহজ করতে সরকারি প্রচেষ্টার অংশ হিসাবে মন্ত্রিসভা ৩ ফেব্রুয়ারি সিল ছাড়াই ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কোম্পানি নিবন্ধনের সুযোগ রেখে বিদ্যমান কোম্পানি আইনের একটি সংশোধনীকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে কোম্পানি আইন, ১৯৯৪-এর এ সংশোধনী অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন, ‘প্রস্তাবিত আইনে বিদ্যমান আইনের কয়েকটি ধারায় সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পাইন আইন ১৯৯৪-এর একটি ধারা অনুযায়ী নিবন্ধনের জন্য কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিল থাকতে হয়, প্রস্তাবিত আইনে সেটি বাতিল করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের ব্যবসায়ের প্রতিযোগিতা বাড়াতে প্রস্তাবিত আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ৩১ মার্চের মধ্যে এটি বাতিল করা গেলে ব্যবসায় সহজতার সূচকে বাংলাদেশ আরো ৭-৮ ধাপ ওপরে উঠে আসবে।

আনোয়ারুল বলেন, প্রস্তাবিত আইনটি ‘কোম্পানি (সংশোধন) আইন’ নামে অভিহিত করা হবে।

এছাড়া বৈঠকে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, বাংলাদেশ ২০২০ আইনের খসড়াও অনুমোদন লাভ করে।

আনোয়ারুল বলেন, ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টকে বিসিএসআইআরের এখতিয়ার থেকে পৃথক করে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করাই এই খসড়া আইনের লক্ষ্য।

মন্ত্রিসভা ভারত ও বাংলাদেশ প্রজাতন্ত্রের মধ্যে আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বিষয়ক প্রটোকল’-কেও অনুমোদন দিয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রস্তাবিত আইনে সিল ছাড়াই নিবন্ধনভুক্ত হতে পারবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

আপডেট সময় ১০:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০