ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব জেলাকে রেলওয়ের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। তিনি বলেন, রেলওয়ে নিজেই একটি বড় প্রতিষ্ঠান। এর রয়েছে নিজস্ব স্কুল, কলেজ ও নিরাপত্তা বাহিনী।

২ ফেব্রুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রেলওয়ের দু’দিনব্যাপী ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ১০টি মেগা প্রকল্পের ২টি রেলওয়েতে চলমান। একটি হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং অপরটি দোহাজারী কক্সবাজার প্রকল্প। ঢাকা চট্টগ্রামের মধ্যে বিদ্যমান সিঙ্গেল লাইন কে ডুয়েল গেজ ডাবল লাইন এ রূপান্তর করার কাজ চলছে। দ্রুত আখাউড়া লাকসাম অংশের ডাবল লাইন কাজ শেষ হলে পুরোটা ডাবল লাইন হয়ে যাবে। তখন অধিক সংখ্যক ট্রেন ঢাকা চট্টগ্রামের মধ্যে চলবে। এছাড়া হাই স্পিড ট্রেন ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নির্মাণের জন্য ডিজাইনের কাজ চলমান আছে।

ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে মন্ত্রী বলেন, এ আয়োজনে সারাদেশ থেকে কর্মকর্তা ও প্রতিযোগিরা এখানে সমবেত হয়। এটি একটি মিলনমেলা ঘটানোর সুযোগ সৃস্টি করে।

এ সময় রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান, পূর্বের মহাব্যাবস্থাপক মো. নাসির উদ্দিন সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মকর্তা বা কর্মচারি, ক্রীড়াবিদসহ অনেকে উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

দেশের সব জেলাকে রেলওয়ের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী

আপডেট সময় ০৬:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০