ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ইসলামপুরের সভাচরে ভোকেশনাল ইনস্টিটিউট ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত

এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউটের একাডেমিক ভবন ও রাস্তার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার সভারচর পূর্বপাড়া রাস্তার হেরিংবন্ডসহ এইচবিবিকরণ রাস্তা নির্মাণ ও এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি দুপুরে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সভারচর এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউটের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান শাহজাহান ও জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমদ ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী, সহ-সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সভারচর এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নূর ইসলাম ও গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে সভারচর এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউটের চার তলা ভবনের এক তলা ভবন নির্মাণ করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয় বিল্ডার্স। অন্যদিকে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবন্ড এইচবিবিকরণ প্রকল্পের আওতায় সভারচর পূর্বপাড়া জুব্বারের বাড়ির পাকা রাস্তা থেকে সভারচর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ হয়ে সভারচর এইচ আর খান ভোকেশনাল ইনস্টিটিউট পর্যন্ত এক কিলোমিটার এইচবিবিকরণ কাজটি ৫৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কাজটি পেয়েছে জামালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সবুজ এন্টারপ্রাইজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইসলামপুরের সভাচরে ভোকেশনাল ইনস্টিটিউট ও রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত

আপডেট সময় ১২:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০