ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

র‌্যাবের কম্বল পেল জামালপুরের ৫০০ অসহায় মানুষ

অসহায়দের মাঝে কম্বল বিতরণ র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

র‌্যাব-১৪ ময়মনসিংহের উদ্যোগে র‌্যাবের জামালপুর ক্যাম্পে ৫০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সকালে শহরের বেলটিয়ায় র‌্যাবের জামালপুর ক্যাম্পে এসব কম্বল বিতরণ করা হয়।

জামালপুর শহরের বেলটিয়া, বেলটিয়া বাজার, জঙ্গলপাড়া, টিউবওয়েলপাড় মোড়, কাঁচাসরা, খুপিবাড়ী, পুলিশ লাইন্সসহ জামালপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী, দরিদ্র শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের শীতার্ত অসহায় নারী, পুরুষ ও শিশুরা কম্বল নিতে সকাল থেকেই র‌্যাবের জামালপুর ক্যাম্পে ভিড় করেন।

অসহায়দের মাঝে কম্বল বিতরণ র‌্যাবের জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক জুনাঈদ আফ্রাদ। ছবি : বাংলারচিঠিডটকম

সকাল ১০টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনাঈদ আফ্রাদ শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্য র‌্যাব সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, অসহায় মানুষদের শীতের কষ্ট লাঘবে র‌্যাব-১৪ ময়মনসিংহের আওতাধীন চারটি র‌্যাব ক্যাম্পে কম্বল বিতরণ কর্মসূচির আওতায় জামালপুরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

র‌্যাবের কম্বল পেল জামালপুরের ৫০০ অসহায় মানুষ

আপডেট সময় ০৬:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০