ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

রৌমারী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরুসহ ২ পাচারকারী আটক

বিজিবির অভিযানে আটক দুই পাচারকারী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তে একটি ভারতীয় গরুসহ দুজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন দাঁতভাঙ্গা বিওপির সদস্যরা ২০ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে খেতারচর এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটক পাচারকারীরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধর্মপুর গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. আব্দুল হাই সবুজ (৩২) ও কাউনিয়ারচর গ্রামের আজিউর রহমানের ছেলে মো. মোকছেদুল হাসান (২৩)।

বিজিবি সূত্র জানায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদের নির্দেশনায় রৌমারী উপজেলার আওতাধীন বিজিবির দাঁতভাঙ্গা বিওপির সুবেদার মো. জয়েন উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি দিবাগত রাত দুটার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৫৫/১-এস নম্বর সীমান্ত পিলারের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর থেকে একটি ভারতীয় গরুসহ পাচারকারী আব্দুল হাই ও মোকছেদুল হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি হাসুয়া ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রৌমারী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরুসহ ২ পাচারকারী আটক

আপডেট সময় ১০:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০