ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

সানন্দবাড়ীতে এক হাজারটি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে গ্রেপ্তার মাদক কারবারি মো. হারেছ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী থেকে ১৭ জানুয়ারি এক হাজারটি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার উত্তর আলগারচর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. হারেছ আলী (৫০)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ১৭ জানুয়ারি সকাল নয়টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সেতুর দক্ষিণ পাশে টোল ঘরের সামনে তল্লাশি চকি বসানো হয়। অভিযানের এক পর্যায়ে রৌমারী থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. হারেছ আলীর ব্যাগে একহাজারটি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। মাদক কারবারি মো. হারেছ আলীকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে এক হাজারটি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০