ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাহমুদপুরে ফসল নষ্টের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মাহমুদপুরে ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন করে কৃষকরা। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর মামাভাগিনা বিলের সেচের পানিতে শতাধিক একর জমির ফসল নষ্টের প্রতিবাদ এবং ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারি বেলা ১১টায় এলাকায় মাহমুদপুর-মাদারগঞ্জ রোডের আদবাড়িয়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাইদ সাদা, জেলা কৃষক লীগ সদস্য আবুল হোসেন খান, কৃষক মোজাম্মেল হক সরকার, আব্দুর সবুর সরকার, কোরবান আলী মেম্বার, হায়দার আলী প্রমুখ।

কৃষকদের অভিযোগ, মামাভাগিনা বিলে পার্ক নির্মাণ এবং গভীরতা বাড়াতে পানি সেচ চলছে। এতে নিচু অঞ্চলের রোপিত বোরো ধানসহ বীজতলা এবং সবজির ক্ষেতও পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশত কৃষক। এ ব্যাপারে এলাকার কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

কৃষকদের দাবি ১৫-২০ দিন পরে পানি সেচের ব্যবস্থা করলে, একদিকে তাদের বীজতলা থেকে ধানের চারা এবং সবজি তোলার সুযোগ পাবেন। অপরদিকে এই পানিই বোরো ধান ক্ষেতের জন্য সহায়ক হবে। অথবা মামাভাগিনা বিলের সেচের পানি পাশের মাদারদহ নদীতে ফেলার অনুরোধও করেন। কিন্তু কৃষক বলে তাদের সেই অনুরোধও রক্ষা হয়নি। এই অবস্থায় তারা কৃষি ফসলের ক্ষতিপূরণের দাবি করেছেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাহমুদপুরে ফসল নষ্টের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০