ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর জেলা প্রেসক্লাবে আয়োজনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর, টাঙ্গাইল, খুলনা, চট্টগ্রামসহ সারাদেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে জামালপুর শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে ১৪ জানুয়ারি দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ইউসুফ আলী, শুভ্র মেহেদী, এম. সুলতান আলম, শাহ্ জামাল, আনোয়ার হোসেন, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, জুয়েল রানা, তানভীর আহমেদ হীরা, তানভীর আজাদ মামুন, মাহমুদুল হাসান মুক্তা, টিআইবি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, রক্তের বন্ধনের সভাপতি আসমাউল আসিফ, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, উদীচীর গোপাল দে প্রমুখ।

বক্তারা ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ৭১ টিভির খুলনা ব্যুরো চীফ রফিকুদ্দিন পান্নু, যমুনা টিভির চট্রগ্রাম স্টাফ রিপোর্টার শোয়েব রহমান, জামালপুরের শেলু আকন্দসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণে ও নিরাপত্তার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সাংবাদিক ছাড়াও উদীচী, টিআইবি, সনাক, রক্তের বন্ধনসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে একাত্বতা প্রকাশ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০