ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সাধুরপাড়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুরু

মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে।

১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধন করার পর সাধুরপাড়াতেও এই কার্যক্রম শুরু করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সার্বিক সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। প্রতিটি গ্রামে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, তোড়ণ নির্মাণ করা হয়। কামালেরবার্ত্তী বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় আলোকসজ্জা করা হয়।

এ উপলক্ষে কামালেরবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের মাঠে মুজিব বর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী মো. শামীমের সঞ্চালনায় ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ , শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

সাধুরপাড়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে মুজিব বর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুরু

আপডেট সময় ০৭:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০